প্রবাসে বিয়ানীবাজারের এক গুনী ইসলামী চিন্তাবিদের ইন্তেকাল।
বাংলাদেশে একসময় দুবাগী হুজুর হিসাবে ছিলেন পরিচিত আর যুক্তরাজ্যে দীর্ঘদিন থেকে লেষ্টারের ছাব হিসাবে ছিলেন সুপরিচিত।
মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন প্রায় ২০টি ইসলামী গ্রন্থের লেখক আল্লামা মোজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী।আজ শুক্রবার দুপুরে উইপসক্রস হসপিটালে বার্ধক্যজনিত কারণে প্রায় নব্বই-উর্ধ বয়সে তিনি ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ব্রিকলেন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী ও আক্সব্রিজ মসজিদের সাবেক ইমাম মাওলানা ওলিউর রহমান চৌধুরীর তিনি ছিলেন পিতা।
উল্লেখ্য ১৯২৯ সালে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।১৯৭৮ সালে তিনি যুক্তরাজ্যে আসেন।বাংলাদেশে থাকা কালে তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও মুহতামিম ছিলেন।বৃটেনে দীর্ঘদিন লেষ্টার মসজিদের ইমাম ছিলেন।তিনি লেষ্টারের ছাব হিসাবে সুপরিচিত ছিলেন।মাওলানা দুবাগী ইসলামী জ্ঞানের সুপণ্ডিত ও ওলিয়ে কামেল ছিলেন।
মরহুমের মৃত্যুতে আলেম সমাজ ও কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


