রাজশাহীতে করোনায় আরেকজনের মৃত্যু

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ 620 views
শেয়ার করুন

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের নাম মো: মাইনুল ইসলাম (৬৫)। তিনি নগরীর রানীবাজার বাটার মোড় এলাকার মো: জাইদুর রহমানের ছেলে। এ নিয়ে রাজশাহীতে করোনায় ১৪ জনের মৃত্যু হলো। আর শুধু রাজশাহী নগরীতে মৃতের সংখ্যা ৭ জন।

মাইনুল ইসলামের ভাই আতিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে তাকে শনিবার হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়ে। রোববার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মৃতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে। এজন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।