সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রের অপমৃত্যু নয়, হত্যা

পিবিআইতে মামলা হস্তান্তরের দাবী ইফজালের মায়ের

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ 770 views
শেয়ার করুন

এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হাফিজ ইফজাল আহমদের মৃত্যু রহস্য নিয়ে অবশেষে মুখ খুলেছেন তার মা আছারুন নেছা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইফজালের মৃত্যুকে অপমৃত্যু বলে তিনি বিশ্বাস করেন না। তাঁর দাবী, ছেলেকে হত্যা করা হয়েছে। অধিকতর তদন্ত করে সন্তানের মৃত্যু রহস্য উদঘাটন করে খুনিদের চিহ্নিত করার দাবী জানিয়েছেন তিনি।

 

তিনি বলেন, শাহপরান থানায় দায়েরকৃত মামলাটি যেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অথবা অন্য কোন বিশেষায়িত সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চান। সিলেটের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মানবাধিকার সংস্থা, সহ আইনশৃংখলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকল দফতরের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেন তিনি।

আছারুন নেছা বুধবার (৮ জুলাই, ২০২০) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইফজালের চাচাতো ভাই ব্যাংকের চাকুরীজীবি গিয়াস উদ্দিন। এ সময় ইফজালের বোন নাছিমার ভাসুর ও শাহপরান থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলার বাদি আবুল হোসাইনও উপস্থিত ছিলেন।

আবুল হোসাইনকে যখন এই বিষয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন, তিনি সদুত্তর দিতে পারেননি। বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন।

এবং আজ কানাইঘাট উপজেলার,গাছবাড়ী বাজারে যুবসমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন এর,
এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার, আইন সহায়তা ফাউন্ডেশন কানাইঘাট উপজেলা সভাপতি, জনাব বুরহান উদ্দিন।
তিনি বলেন ইফজাল হত্যার সাথে জড়িত দের গ্রেফতার ও শাস্তির দাবিতে, প্রয়োজনে মানবাধিকার থেকে মামলা পরিচালনা করা হবে এবং এই ঘটনার রহস্য উদঘাটন করতে হবে।

ইফজাল আহমদের বন্ধু-সহপাঠীরা, পাড়া-প্রতিবেশি-গ্রামবাসী-এলাকাবাসী, কানাইঘাট উপজেলার মানুষজন এবং গাছবাড়ী যুবসমাজ সহ অন্য অনেকেও এই মৃত্যুকে হত্যাকান্ড মনে করে বিচার দাবি করছেন। কানাইঘাট উপজেলাকেন্দ্রিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সোচ্চার অনেকে। ইফজালের কলেজের সহপাঠী ও শিক্ষকেরা, এলাকাবাসী এবং আরো বিভিন্ন-ফোরাম হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইফজালের মা।