সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজকের আক্রান্তরা হলেন, খাসার হাবিবুর রহমানের সংস্পর্শে আসা ০২ জন, বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদস্য ০৩ জন, চারখাই ইউনিয়ন ০১ জন, কুড়ার বাজার ০১ জন, মুড়িয়া ইউনিয়ন ০১ জন, পৌরসভা ০২ জন। করোনা পজেটিভ শনাক্ত হওয়াদের একজন হলেন, হাসপাতাল রোডের আলফা পলি ক্লিনিকের ডা. সাদিক আহমদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে, রোগীদের নাম ঠিকানা প্রকাশ করার ফলে অনেক রোগী সামাজিক হেনস্তার শিকার হচ্ছেন বিধায় উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক এখন থেকে রোগীদের সরাসরি পরিচয় প্রকাশ করা হবে না। এ নিয়ে উপজেলায় করোনা রোগী মোট ১৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন এবং করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১০ জনের মৃত্যু ঘটেছে।


