ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ 511 views
শেয়ার করুন

বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বরিশাল শহরের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের ব্রাক মোড় নামক স্থানের ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে ওই যুবক এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহত যুবকের নাম সোহেল রানা। সে বরিশাল শহরের আমতলা সড়কের মো: হাফিজের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মোটর সাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বলিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে যাত্রা করে সে। পথিমধ্যে ঝালকাঠির ব্রাকমোড় এলাকার স্টিল ব্রীজের এ্যাঙ্গেলর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সোহেল রানা। তার সাথে থাকা মোটর সাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শঙ্কাজনক অবস্থায় বরিশাল নিয়ে সেখানে তার মৃত্যু হয়।