কুমিল্লায় করোনা আক্রান্ত রোগী থাকলেই বাড়ী লকডাউন– বাহার এমপি
আশিকুর রহমান আশিক আশিকুর রহমান আশিক
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রতিরোধ কমিটির সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীরীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন লকডাউনের ফলে সংশ্লিষ্ট ওয়ার্ড গুলোতে করোনা ছাড়াতে পারেনি। লকডাউনের ফলাফল নির্ধারন করতে আগামী কয়েকদিন পর্যবেক্ষন করা হবে। তবে, এই চারটি ওয়ার্ডে আর লক ডাউন দেয়া হবে না। তিনি বলেন, যে সমস্ত বাড়ীতে করোনা আক্রান্ত রোগী থাকবে শুধুমাত্র ওই বাড়ী গুলোকে লকডাউন করে রাখা হবে। আগামী সাত দিন পর পূনরায় বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তীতে আবারও কোনো ওয়ার্ড লকডাউনের আওতায় আনা হবে কি না।
গতকাল বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রতিরোধ কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভির সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ আরো অনেকে।
জেলা প্রশসিক আবুল ফজল মীর বলেন, লকডাউন খুলে দেয়ার হলেও আজ থেকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী বলবদ থাকবে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


