সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ 871 views
শেয়ার করুন

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে গাছপালার বিকল্প নাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন অত্যন্ত জরুরী। বাংলাদেশে বর্ষার এই মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

 

প্রতি বছরের ন্যায় উদ্দাম বছরও “মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাংলাদেশের বিভিন্ন যায়গায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা ছাত্রলীগ নেতা বিজয় দেব এর উদ্যোগে শহরের বেশ কয়েক যায়গায় বৃক্ষরোপণ করা হয়।

এসময় ছাত্রলীগ নেতা বিজয়ের সাথে আরো উপস্তিত ছিলেন ছাত্রলীগ নেতা রহমান সোহেল, রাহুল দাস, অজিত দাস, ঋত্বিক পাল, আর্চার জয়জিৎ দে সহ অন্যান্য নেতাকর্মীরা।