সিলেটের বিয়ানীবাজারে একদিনে রের্কড নতুন ২৪ জনের করোনা শনাক্ত!
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় একদিনে রের্কড ২৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে নতুন ২৪ জন ও পুরনো ২ জন রোগী রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ ফলাফল এসেছে। শনিবার মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে বিয়ানীবাজারে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৮৩ জনে। আর সুস্থ হয়েছেন ১৭ জন। করোনা অসুস্থ ও উপসর্গ নিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে এতো রোগী শনাক্ত হওয়ার খবরে উপজেলার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পুরনো আক্রান্ত পৌরসভাস্থ খাসার শেখ আবুল কাশেম (৫০) ও টিএমএসএসের কর্মী বিমল দেব বর্মন (৩৫) এই ২ জনের ২য় সেম্পুল পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে। এছাড়া নতুন শনাক্ত ২৪ জন হলেন, বিয়ানীবাজার পৌরসভার কসবার রাবেয়া বেগম (৬৫), খাসার আনোয়ারা বেগম (৯০), হাবিবুর রহমান (৪০) ও আব্দুল্লাহ আল নোমান (৩০), শ্রীধরার রায়হানা বেগম (৪৫), সুপাতলার হাজী আব্দুর রহিম (৬৫) ও সরওয়ার হোসেন (৩০), উপজেলা তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তা এমদাদুল হক রাকিব (২৬), মোল্লাপুরের আবুল কাশেম (২৭), আব্দুল জব্বার তাফাদার (৭০), সালমা আক্তার মুন্নি (৪০), শাহেনা বেগম (২৮), তাসমিয়া (৭), তাসমিন আক্তার (৩৫), রায়হান (১৩) ও রোহান আহমেদ (১৫), বৈরাগীবাজারের শারমিন বেগম (৮৭), শেওলার আলা উদ্দিন, সমিরুন নেছা ও রুজি বেগম (২৮), চারখাইয়ের রহিমা বেগম, তিলপাড়ার আহমেদ বেলাল (৩৬), মাথিউরা পূর্বপারের জহুর উদ্দিন (৫৫) এবং মাথিউরা খলাগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া হাজী বুরহান উদ্দিন (৬৫)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নতুন আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত এসব রোগীর বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।


