ঝালকাঠিতে প্রতিদিন করোনায় আক্রান্ত বেড়েই চলছে। তবুও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ।
গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২১ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এছাড়া করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় সর্বমোট মৃত্যুর সংখ্যা ৭ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭০ জন। শুক্রবার সকালের রিপোর্টে এ তথ্য জানায় ঝালকাঠি সিভিল সার্জন অফিস সূত্র।


