যাত্রাবাড়ী এলাকা হতে প্রায় লক্ষাধিক নকল হ্যান্ড স্যানিটাইজার এবং স্যানিটাইজার তৈরীর সরঞ্জাম উদ্ধার
গত ২৫ জুন র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এর নেতৃত্বে ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় এবং সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর সমন্বয়ে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তর রায়েরবাগ, দোতলা মসজিদ যাত্রাবাড়ী এলাকা হতে প্রায় লক্ষাধিক নকল হ্যান্ড স্যানিটাইজার এবং স্যানিটাইজার তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য অনুমান কয়েক কোটি টাকা। উক্ত নকল হ্যান্ডরাব তৈরী, বাজারজাতকরন ও বিক্রয় এর সাথে জড়িত ১। মোঃ মুন্না কাজী (২৫), ২। মোঃ শান্ত (২৪), উভয় পিতা-কাজী দুলাল উদ্দীন, উভয় সাং-ডালপট্টি মোড়, থানা-সূত্রাপুর, ঢাকা, ৩। মোঃ সাব্বির সরদার(২২), পিতা-মোঃ সবুজ সরদার, সাং- চাপা, থানা- টুংগীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, ৪।
আঃ মান্নান মিয়া(৬৭), পিতা- মৃত আঃ মজিদ মিয়া, সাং-বাসা নং-১৪, ১ নং রায়েরবাগ, দোতলা মসজিদ, থানা- যাত্রাবাড়ী, ঢাকাকে গ্রেফতার করা হয়। আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিক্রয় করে সাধারণ মানুষকে প্রতারিতসহ স্বাস্থ্য ঝুকিতে ফেলছে। তাদের বিরুদ্ধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(বি)/২৭ ধারায় প্রত্যেককে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করেন। আসামীদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর আদেশ ক্রমে জেল পরোয়ানাসহ ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়েছে।


