ঘিলাছড়ায় জীবাণুনাশক স্প্রে মেশিন  বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরান

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ 908 views
শেয়ার করুন

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হুসেন আহমেদ চৌধুরী’র (আয়াছ মিয়া) ছেলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য, তরুণ সমাজ সেবক আশরাফুল হাসান চৌধুরী কামরানের পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার ( ২৬ জুুন ) ঘিলাছড়া হযরত শাহ সৈয়দ আলী জামে মসজিদে জীবাণুনাশক স্প্রে মেশিন স্হাপন ও প্রায় পাঁচ শতাধিক মুসল্লীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।

করোনা আতঙ্কের পর থেকে ঘিলাছড়া ইউনিয়নে ৪০০ শত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করে আসছেন। ঘিলাছড়া হযরত শাহ সৈয়দ আলী জামে মসজিদে জীবাণুনাশক স্প্রে মেশিন স্হাপন ও প্রায় পাঁচ শতাধিক মুসল্লীদের মধ্যে মাক্স বিতরনের সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ নেতা কাজী সাজু, সাবেক মদন মোহন কলেজের সাংগঠনিক সম্পাদক সাকের চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুর রহমান আনহার, এডভোকেট হুমায়ুন রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী নেহাল চৌধুরী, সালেহ আহমদ শাহীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মিনহাজ উদ্দিন, থানা স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ শফিউল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আহমেদ, ইউনিয়ন যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রনি মুর্শেদ ও ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদ ও ইউনিয়ন ছাত্র লীগ নেতা রেদোয়ান।