কক্সবাজারে শুকনো মরিচের প্যাকেটে ৪০ হাজার ইয়াবা, পাচারকারী আটক 

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ 639 views
শেয়ার করুন
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩১) নামের পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি মহেশখালী শাপলাপুরের ৮ নং ওয়ার্ডের বারইয়া পাড়ার আলি আহমদের ছেলে। জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়।  চাকমারকুল কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকেও আটক করা হয়েছে।
এ ঘটনায় রামু থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।