চুনারুঘাটে সীমান্ত এলাকার অসহায় মানুষের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন
হবিগঞ্জ জেলা সংবাদদাতা
করোনা পরিস্থিতির কারণে কালেঙ্গা ক্যাম্পের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে কালেঙ্গা বিওপির উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত ৫৫ জন নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, আটা, ডাল, ছোলা, তৈলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
২৬ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যানন্দ ফাউন্ডেশন সহায়তায় কালেঙ্গা বিওপির আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকার বরজুস বাজার সংলগ্ন মানিক মিয়ার বাড়িতে এসমস্ত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী। নায়েব সুবেদার মুজিবুর রহমান, কালেঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ গোলাম মুর্শিদ, কালেঙ্গা ৭নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী পেয়ে মহা খুশি অসহায় মানুষ। খাদ্যসামগ্রী পেয়ে তারা বিজিবিসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। এদিকে বিজিবির এমন মহতী উদ্যোগের জন্য স্বাগত জানিয়েছেন সীমান্ত এলাকার জনসাধারণ।


