অবশেষে মোংলায় করোনা রোগী সনাক্ত, আক্রান্ত ৩

এনামুল হক এনাম এনামুল হক এনাম

মোংলা বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ 836 views
শেয়ার করুন
মোংলায় এই প্রথম তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও একজন ইসলামী ব্যাংকের ষ্টাফ।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্য কর্মী মো: মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংক’র ষ্টাফ এসএম রিয়াজ আলমগীর (৩৪) করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা দেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে ২৪ জুন বুধবার সকালে আসা রিপোর্টে এই তিনজনেরই করোনা পজেটিভ এসেছে। এই তিনজনই এখন তাদের নিজ নিজ বাড়ীতে অবস্থান করছেন।
 
এদিকে মোংলায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হওয়াতে স্থানীয়দের মাঝে চরম ভীতি ও করোনা আতংক ছড়িয়ে পড়েছে। সেই সাথে কঠোর অবস্থানেও স্থানীয় প্রশাসন।
 
উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়ী ঘর ইতিমধ্যে লকডাউনসহ তাদেরকে কঠোর নজরদারীতে রাখা হয়েছে। এছাড়া ব্যাংকের অন্যান্যদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় শারিরীক, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে ব্যাংকের কার্যক্রম চলমান রাখার জন্য বলা হয়েছে। এছাড়া ব্যাংকের কেউ অসুস্থ্যতা বোধ করলে সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে। যাতে দ্রুত পরীক্ষা নিরাক্ষা করে নিশ্চিত হওয়া যায়।