দিনাজপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইমন শাহ ইমন শাহ

ভ্রাম্যমান সংবাদদাতা

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০ 601 views
শেয়ার করুন

দিনাজপুরের হিলিতে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ৯ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে হাকিমপুর উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু মুরালে পুস্পমাল্য অর্পণ ও দোয়া খায়ের করা হয়। এবং উপজেল্ াপরিষদ চত্ত্বরে বৃক্ষরোপণ ও মাস্ক বিতারণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।

এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, কৃষকলীগের সভাপতি জর্নাদ্দন রায়, সাধারণ সম্পাদক মহসীন আলী, যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।