সিলেটের বিয়ানীবাজারে ইউএনও’র শিশু পুত্রসহ আরো ৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ 707 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার দেড় বছর বয়সী পুত্রসহ ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

সোমবার মধ্যরাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার অরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন আক্রান্তরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মাহবুবের দেড় বছর বয়সী শিশু পুত্র আরাফ, ইউএনও কার্যালয়ের কর্মচারী আব্দুল্লাহ আল মামুন (৩৫), ইউএনও’র বাসার গৃহপরিচারিকা মিনা বেগম (৩৫), উপজেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী সঞ্জয় বিশ্বাস (৩৬), পৌর এলাকার ফতেহপুরের আলী হোসেন (২৭) ও আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুরের জয়নাল আবেদীন (৪৩)।