করোনা উপসর্গে নারীর মৃত্যু: দাফনসহ জানায় এগিয়ে এলেন আ.লীগ নেতা হাফিজ

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০ 647 views
শেয়ার করুন

ঝালকাঠি শহরের দুই নং ওয়ার্ডের মধ্য চাঁদকাঠী এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত রাতে দুই শিশু সন্তানের মা ওই নারীর মৃত্যু হয়। তার স্বামী প্রবাসী।

এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় লাশের পাশে কেউ এগিয়ে় আসেনি।মায়ের মরদেহের পাশে বসে কাঁদছিল দুই সস্তান। আর সে খবর পেয়ে ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিল ও সদর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ এগিয়ে আসেন। মৃতের জানাজা ও দাফনের ব্যবস্থা করেন তিনি।

ঝালকাঠি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুলয়াল হাসান এ ব্যপারে জানান, ওই নারীর নমুনা সংগ্রহের জন্য সদর উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়।