উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির রোগমুক্তি কামনায় শ্রীমঙ্গলে প্রার্থনা

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ 955 views
শেয়ার করুন

সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির করোনা আরোগ্য কামনা করে ইশ্বরের নিকট প্রার্থনা করেছে শ্রীমঙ্গলে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীরা।

আজ বিকেল ৫ টায় সবুজবাগ এলাকাবাসীর পক্ষ থেকে এক প্রার্থনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সবুজবাগ গোপাল জিউর আখড়ার প্রভু ইন্দ্র দাশসহ অনেকে। আর সে প্রার্থনায় অংশগ্রহণ করেন নানাবয়সি মানুষ।

এসময় এলাকাবাসী জানান, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি করোনার সংকটকালিন মুহুর্ত ছাড়া ও অসহায় মানুষের কল্যাণের জন্য ব্যাপক কাজ করেন। সেজন্য তারা এই প্রার্থনার আয়োজন করেছেন।

উল্লেখ্য গত ১৬ জুন উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি করোনা টেস্ট করালে তার ফলাফল পজেটিভ আসে। এলাকাবাসি,জানান মানুষের কল্যাণে যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, তিনি সকল শ্রেণীর মানুষের প্রার্থনায় অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে তিনি আবার আগের জীবনে ফিরে আসবেন।