কর্ণফুলী শিকলবাহার সাবেক চেয়ারম্যান বকুল আর নেই

কাউছার আলম কাউছার আলম

পটিয়া, দক্ষিণ চট্টগ্রাম

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 736 views
শেয়ার করুন

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিকলবাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম চৌধুরী বকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৮) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথাও ছিলো। কিন্তু করোনা পরিস্থিতিতে তা হলে উঠেনি। কিছুদিন আগে তার অবস্থা খারাপের দিকে গেলে নগরী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবুল কালাম চৌধুরী বকুল কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিকলবাহা ইউনিয়নের পরিষদে চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনবার। তার মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি গভীর শোক ও দুঃখপ্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা গভীর শোক জানিয়েছেন।