করোনায় সুসংবাদ দিলেন নরসিংদির দানবীর কাদির মোল্লা

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 950 views
শেয়ার করুন
করোনা সংকটে হাজারো দুঃসংবাদের মাঝে নরসিংদীবাসীর জন্য সুখবর নিয়ে এলেন নরসিংদির দানবীর ও শিক্ষানুরাগী জনাব আবদুল কাদির মোল্লা। সারাদেশে চলমান করোনা মহামারিতে আক্রান্ত।
সেই পরিস্থিতিতে যখন চিকিৎসা সেবা প্রায় অসহায়।  পর্যাপ্ত আইসিইউ এবং ভেন্টিলেশনের অভাবে চিকিৎসা সেবা বিঘ্নত , ঠিক সেই অসহায় মুহূর্তে আঁধারে আশার আলো হয়ে নরসিংদীবাসীর পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন নরসিংদীর অতি প্রিয় মুখ, দানবীর,  শিক্ষানুরাগী, থামেক্স গ্রুপের এম ডি এবং আবদুল মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবদুল কাদির মোল্লা।    তিনি তার নিজস্ব অর্থায়নে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড জেলা হাসপাতালে ভেন্টিলেশন সহ ২০টি আইসিইউ বেড  স্থাপনের উদ্যোগ নিয়েছেন।  সে অনুযায়ী ইতিমধ্যেই  মাননীয় জেলা প্রশাসক ও দেশের অভ্যনতরীন করোনা প্রতিরোধ কমিটির নরসিংদী জেলার সম্মানিত সভাপতি সৈয়দ ফারহানা কাউনাইন মহোদয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করেছেন।