সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 734 views
শেয়ার করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে তালুকদার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হটিকুমরুলগামী ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তুলা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের দুই শ্রমিকের মৃত্যু এবং আহত হয় আরও তিন জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।