সিলেটের বিয়ানীবাজারে আরো ৫ জনের করোনা সনাক্ত ।। মোট সনাক্ত ৪৫
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নতুন আরও ৫ জনের করোনা রোগী সনাক্ত হয়েছেন। এনিয়ে উপজেলায়বিয়ানীবাজারে নতুন মোট ৪৫ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলেন। আজ দুপুরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
বিয়ানীবাজার উপজেলার নতুন আক্রান্তরা হচ্ছেন- পৌরশহরের ফতেহপুর গ্রামের আফজাল হোসেন (২১), দক্ষিণ বাজারের সামাদ বক্স (৩৫), বিয়ানীবাজার সরকারী কলেজের নির্মাণ শ্রমিক ফরহাদ আলী (৫০), খাসার শেখ মোঃ আবুল কাশেম ও শেওলার ফরিদুল ইসলাম (২৬)। আক্রান্ত নতুন ৫জন সহ উপজেলায় মোট সনাক্ত করেনা রোগীর সংখ্যা দাড়ালো ৪৫ জনে।


