মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ দুইজন করোনা আক্রান্ত

এনামুল হক এনাম এনামুল হক এনাম

মোংলা বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 652 views
শেয়ার করুন
মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আক্রান্তদের সংস্পর্শে থাকা আরো দুইজন আইসোলেশনে রয়েছেন। 
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো: সেলিম শেখ জানান, হাউসের সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিন ও রাজস্ব কর্মকর্তা সালমা বেগম করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনার উপসর্গ থাকায় হাউসের শাখা সহকারী আবুল বাশারও আইসোলেশনে রয়েছেন। এদিকে একই গাড়ীতে সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিনের সাথে অপর সহকারী কমিশনার মাধব দেব রায় ও ডেপুটি কমিশনার সেলিম রেজা মোংলা থেকে খুলনায় যাতায়াত করতেন। ফলে ওই দুইজনও আইসোলেশনে রয়েছেন। গত সপ্তাহে প্রথম সালমা বেগম আর চলতি সপ্তাহে তানজিলা ইয়াসমিন করোনা আক্রান্ত হন।
কাস্টমস কর্মকর্তা মো: সেলিম শেখ বলেন, এই মুহূর্তে হাউসে লক ডাউন দেয়া না হলেও সামাজিক ও শাররিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথেই বিকল্প কর্মকর্তা দিয়ে কার্যক্রম স্বাভাবিক ও চলমান রাখা হয়েছে।