সিলেট ২ আসনের এমপি মোকাব্বির খান সিএমএইচে ভর্তি

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ 685 views
শেয়ার করুন

সিলেট -২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিন সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) দুপুর ঘটিকার সময় তিনি ভর্তি হন।

মোকাব্বির খানের ব্যাক্তিগত সহকারী কয়েছ মিয়া শুভ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হালকা জ্বর ছিল। গতকাল (রোববার) রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করানো হয়েছে।

জাতীয় সংসদ অধিবেশনে আজ মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। এমপি মোকাব্বির খান ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি করোনাভাইরাস সংক্রমিক কিনা নিশ্চিত হতে নমুনা নেয়া হয়েছে।