করোনায় আক্রান্ত সন্তানকে বাঁশঝাড়ে ফেলে গেলেন মা-বাবা

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০ 804 views
শেয়ার করুন

বিশ্বব্যাপী ছড়িযে পড়া করোনাভাইরাসে দিন দিন অপরিচিত হয়ে উঠছে আমাদের চিরচেনা পৃথিবী। দূরে সরে যাচ্ছে একান্ত আপনজনরাও। নির্মমতায় ভরে উঠছে সমাজ।

এইতো সম্প্রতি করোনায় মৃত লাশ নিয়ে ঘটে গেল কত সব নির্মমতা। মানুষের হৃদয়ে সন্তানের প্রতিও কী ভয়ংকর নিষ্ঠুরতা ও নির্মমতা লুকিয়ে থাকে করোনার কারণে এবার তা প্রকাশ পেল। জন্মদাতা মা বাবা করোনায় আক্রান্ত সন্তানকে ফেলে গেলেন বাঁশঝাড়ে।

ওই কিশোরের নাম রাকিব। সে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের কাওসার শেখের ছেলে।

তার জন্মদাতা মা-বাবা গভীর রাতে তাকে এ বাঁশঝাড়ে রেখে যায়। শুধুমাত্র কিছু টাকা ,পানি এবং পাউরুটি দিয়ে রাতের অন্ধকারে ফেলে গেলেন নিজের সন্তানকে।