সিলেটের বালাগঞ্জে উপসর্গ নিয়ে সংবাদকর্মীর মৃত্যু : আরও একজনের করোনা শনাক্ত

ইমন শাহ ইমন শাহ

ভ্রাম্যমান সংবাদদাতা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ 1,002 views
শেয়ার করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে লিটন দাস লিকন (৩৭) নামে এক সংবাদকর্মী ও সাহিত্য সংগঠকের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের স্থানীয় একটি অনলাইন পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার বাড়ি উপজেলা সদরের চাঁনপুর গ্রামে।

সংবাদকর্মী লিটন দাস লিকন দৈনিক ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সাহিত্য, সামাজিক ও ধর্মীয় একাধিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি বেশকিছু সাহিত্য পত্রিকাও সম্পাদনা করতেন।
রোববার দুপুরে সিলেট শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে উপজেলায় নতুন করে আরও এক ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ৪৫ বছর বয়সী ওই পুরুষ সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে। তিনি উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের খারমাপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার। শনিবার সিলেট ওসমানী মেডিকেলে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।