কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। শনিবার রাত ১১টায় সোবহানী ঘাটের নিজ বসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সাত ছেলে ও দুই মেয়র জনক ছিলেন। কয়েকদিন থেকে বিভিন্ন রোগে ভোগছিলেন, তবে গতকালও তিনি কুদরত উল্লাহ মসজিদে জুম’আর নামাজ আদায় করেন।
মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর থেকে কুদরতউল্লা জামে মসজিদে খতিব ও ইমামতির দ্বায়িত্ব পালন করছেন। তিনি ঘাসিটুলা জামেয়া ও করিমপুর জামেয়া সহ কয়েকটি মাদ্রাসার প্রতিষ্ঠা করেন। তিনি ইত্তেহাদুল উম্মা ও ইত্তেহাদুল কুররার অন্যতম উদ্যোগতা ছিলেন। দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের (ইমাম বাড়ি) স্থায়ী বাসিন্দা। মরহুমের নামাজে জানাজা ১৪ জুন রোববার বেলা ২ টায় কুদরতউল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।


