মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার “আমরা প্রবাসী” জালালপুর এর উদ্যােগে ৮৫টি অসহায় পরিবারের ঘরে ঘরে (খাদ্য) উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের স্বদেশে অবস্থানরত দায়িত্বশীল নেতৃবৃন্দ।
শুক্রবার (১ই মে) দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জহির উদ্দিন, দুবাই প্রবাসী ফেরদৌস মিয়া, নয়াবাজার আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রমিজ উদ্দিন, জসিম উদ্দিন, সাহিব আলী, ফখরুল ইসলাম মামুন, জুবায়ের ইসলাম জবলু, বাবেল আহমদ সহ অনেকেই।
অসহায়দের পাশে এগিয়ে আসার জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন জালালপুর গ্রাম সহ আশপাসের সচেতন ব্যক্তিরা।
আমরা প্রবাসী জালালপুরের সাধারণ সম্পাদক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আছাদুর রহমান আছাদ জানান, সেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ। “আমরা প্রবাসী” জালালপুর এর কার্যক্রম হলো জনসেবামূলক কাজ করা। দেশের চলমান সংকটময় সময় সহ সকল দূর্যোগে এলাকার অসহায় মানুষের পাশে থাকতে “আমরা প্রবাসী” জালালপুর অঙ্গীকারবদ্ধ।


