মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের নবগঠিত কমিটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান
হামিদ আহমদ নবাব হামিদ আহমদ নবাব
বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের নবগঠিত কমিটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে বড়লেখা উপজেলা ছাত্রলীগ। বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩ জুন বড়লেখা উপজেলা শাখার আওতাধীন ৮নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। আগ্রহী প্রার্থীরা উপজেলা ছাত্রলীগের কাছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রসহ জীবন বৃত্তান্ত জমা দেন।


