ভারত থেকে দেশে ফিরলেন ১৬৪ জন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ১, ২০২০ 1,083 views
শেয়ার করুন

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে ভারতে আটকে পড়া আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার দুপুর ২টা ৫৮ মিনিটে চেন্নাই থেকে চার শিশুসহ ১৬৪ বাংলাদেশি ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ভারত থেকে কয়েক ধাপে ইউএস-বাংলা এয়ারলাইন্সে এরই মধ্যে এক হাজারেরও বেশি বাংলাদেশি ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও এসেছেন শতাধিক বাংলাদেশি।

এছাড়াও সৌদি আরব, কুয়েত, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।