সিলেটের বালাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্ত্রীর রিপোর্ট পজেটিভ

ইমন শাহ ইমন শাহ

ভ্রাম্যমান সংবাদদাতা

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ 1,132 views
শেয়ার করুন

বালাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্ত্রীর রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা গেছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শুক্লম্বর নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন- ৮জুন বিকেলে ই-মেইলে পাওয়া রিপোর্টে ওই মৃত ব্যক্তির স্ত্রীর করোনা পজেটিভ এসেছে। জানা যায়, উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর গ্রামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে ৩১ মে রাত দশটার দিকে মারা যান।

১জুন দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা মৃত ব্যক্তি, তার স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেন। নমুনা পাঠানোর এক সপ্তাহ পর মৃত ব্যক্তির স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন- মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ ছিল এই সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। তবে মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করায় হয়তো ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে। উল্লেখ্য, এর আগে ২জুন বালাগঞ্জে একজন সরকারি কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।