সিলেটের বিয়ানীবাজার উপজেলা আলীনগর ইউনিয়নের হেতিম খানী নিবাসী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, রামাদা ত্রিমোহনী জামে মসজিদের সভাপতি,মাওলানা বিলাল আহমদ ‘র পিতা “হাজী আফছার উদ্দিন” সাহেব আজ (৯ জুন ২০২০)মঙ্গলবার রাত ১২:০৫ ঘটিকার সময় নিজ নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন…..ইন্না-লিল্লাহি ও ইন্না-লিল্লাহি রাজিউন।
মরহুমের জানাযায় নামাজ (৯ জুন ২০২০)মঙ্গলবার জোহরের নামাজের পর স্থানীয় রামদা ত্রিমোহনী জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হইবে। তিনি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নানের শ্বশুর। এদিকে তাঁর মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি এম এ রব, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ ইবরাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
এদিকে বরেণ্য ব্যক্তিত্ব হাজী আফছার উদ্দিনসাহেব’র মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশীদ মামুন, আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জনাব এম মনিরুজ্জামান মনির,রামদা ত্রিমোহনী জামে মসজিদের সাবেক মু’তওল্লী, আল-ফাত্তাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মাওলানা আব্দুল ফাত্তাহ (জাবুল),রামদা ত্রিমোহনী জামে মসজিদের মু’তওল্লী ডাঃ আবুল লেইছ খান, আলীনগর দর্পণ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রামদা ত্রিমোহনী জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারী আবুল কাসিম আজাদ সহ মসজিদ কমিটি।


