সিলেটের বিয়ানীবাজারে আরো ১জন করোনা রোগী সনাক্ত : মোট সনাক্ত ২৪

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ 672 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আরো ১জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্ত হাসিনা বেগম (৭০) উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত মাহবুবুল আলম’র স্ত্রী। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য জানিয়েছেন।

বিয়ানীবাজার উপজেলায় গত এক সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৬ ও ৭ জুন দুদিনে মোট ৭জন রোগী সনাক্ত হয়েছেন। সর্বশেষ গতকাল ৮ জুন মধ্য রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান, নতুন আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। তিনি আলীনগর গ্রামের ৭০বছরের বৃদ্ধা। এ নিয়ে উপজেলায় মোট সনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাড়ালো ২৪ জনে। তন্মধ্যে ৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, ২ জন মারা গেছেন, অন্যদের চিকিৎসা চলছে।

আজ দুপুরে করোনায় নতুন আক্রান্ত হাসিনা বেগমের বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।