আমিরাত প্রবাসী মাসুক উদ্দিন ইউসুফের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬ 34 views
শেয়ার করুন

সাবেক আমিরাত প্রবাসী ও সিলেটের কৃতিসন্তান সদ্য প্র‍য়াত মরহুম মাসুক উদ্দিন ইউসুফকে এভাবেই স্মরণ করেন আমিরাতে অবস্থানরত সিলেট প্রবাসীরা। মরহুম মাসুক উদ্দিন ইউসুফ প্রবাসীদের কাছে যেমন ছিলেন জনপ্রিয় তেমনি ছিলেন অত্যন্ত মিশুক মানুষ। সিলেট প্রবাসীদের যেকোন সমস্যায় তিনি সব সময় এগিয়ে আসতেন।

সংযুক্ত আরব আমিরাতর বানিজ্যিক নগরী দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেটি বিভাগের কমিউনিটি নেতা মরহুম মাসুক উদ্দিন ইউসুফের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা এসব বলেন।

সিলেটী কমিউনিটি নেতা প্রকৌশলী আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় ও আমিরাত কমিউনিটি নেতা সিলেটের প্রবীন মুরুব্বি আলহাজ্ব এম এ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান। প্রধান বক্তা ছিলেন আমিরাত প্রবাসী সিলেটী কমিউনিটি নেতা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সিলেটি কমিউনিটি নেতা গীতিকবি আজাদ লালন, হাজী আব্দুর রব, হাবিবুর রহমান, হাবিব, মোস্তাফিজুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান চুনু, আব্দুল মান্নান, আব্দুল লতিফ, শেখ মুহিবুর রহমান, সালেহ আহমদ সিআইপি, নজরুল ইসলাম প্রমুখও।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী শফিকুল ইসলাম, জিএম জায়গীরদার, দেলোওয়ার হোসেন চৌধুরী, আব্দুল মতিন, এম এ কুদ্দুস খা মজনু, নজরুল ইসলাম লিটন তালুকদার, নাসিরুল হক, আলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, আমিনুল হক সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী শেখ মিজানুর রহমান। মিলাদ মাহফিল পরবর্তী ও মরহুম মাসুক উদ্দিন ইউসুফ সহ সিলেটের সকল গুনিজনদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিলেটি কমিউনিটি নেতা ক্বারী আবু রুকিয়ান৷