পাগলায় সিরাজ মিয়া কল্যাণ ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬ 348 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে সিরাজ মিয়া কল্যাণ ট্রাস্ট। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো তেল, সেমাই, চিনি ও ময়দা। শুক্রবার বিকাল ৩টায় ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ মিয়া। সাধারণ সম্পাদক সাদিকুর রহমান (সাজাই)-এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। বক্তব্যে সিরাজ মিয়া কল্যাণ ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন তিনি। এধরণের সময়োপযোগী ও মানবিক কাজ আগামী দিনে অব্যাহত রাখার আহ্বানও করেছেন ফারুক আহমদ। অন্যান্য বিত্তবানরাও যেনো এমন জনহিতকর কাজে এগিয়ে আসেন সেই প্রত্যশা ব্যক্ত করেছেন উপজেলার জনপ্রিয় এই নেতা।
এসময় বাঘেরকোনা গ্রামের প্রবীণ মুরব্বি মো. আবদুন নূর, মিয়াফর আলী, জোনাব আলী, সুরুজ  আলী, স্বপন মিয়া, আলী হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।