হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি ১৮ বস্তা চালসহ আটক ১

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ 576 views
শেয়ার করুন

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সরকারি চাউলসহ কাজল মিয়া নামে একজন কে আটক করেছে পুলিশ। আটক কাজল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।

শনিবার (৬ জুন ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নালমুখ বাজারে চুনারুঘাট থানার ওসি ( তদন্ত) চম্পক দামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাসা থেকে চাউল সহ আটক করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন,গোপন সংবাদে খবর পান- উপজেলার নালমুখ বাজারে কাজল মিয়ার দোকানে সরকারী চাউল রয়েছে এবং কয়েকদিন যাবৎ বিক্রি করে আসছেন। এরই পেক্ষিতে পুলিশ পাঠিয়ে ১৮ বস্তা সরকারী সিল মোহরযুক্ত চাউলসহ তাকে আটক করা হয়।