প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ভাই আহমেদ খালেদ কায়সারের ইন্তেকাল

কাউছার আলম কাউছার আলম

পটিয়া, দক্ষিণ চট্টগ্রাম

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ 1,318 views
শেয়ার করুন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের ভাই আহমেদ খালেদ কায়সার (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (৬ জুন) বেলা ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভোগ ছিলেন। হাসপাতালে ভর্তির পর আহমেদ খালেদ কায়সারের দুই বার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার দুই বারই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে।

এদিকে তার গ্রামের বাড়ি পটিয়া পৌরসভার ২ নং ওয়াডের শুচক্রদন্ডী এলাকায় অবস্থান করে লাশ জানাজা ও দাফন কাপনের জন্য সব ধরনের প্রস্ততি শেষ পর্যায়ে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) ইনামুল হাছান। যথা সম্ভব সন্ধ্যার পর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে জানান তিনি।