মৌলভীবাজারে নতুন করে করোনাভাইরাসে আরও ১৬জন আক্রান্ত হয়েছেন । বুধবার (৩ জুন) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্ত ১৬ জনের মধ্যে মৌলভীবাজার সদরে ৩ জন, কমলগঞ্জে ৩জন, শ্রীমঙ্গল ২ জন, জুড়ী ১ জন ও কুলাউড়ায় ৭ জন রয়েছেন । এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী আছেন।
এনিয়ে মৌলভীবাজার জেলায় মোট ১৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছেন ৫১ জন ।


