সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০ 850 views
শেয়ার করুন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম মঙ্গলবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে সিটি করপোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হন। কিছুদিন আগে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিও বাসায় আছেন।