দুবাই শাখা ছাত্রলীগের নেতা রুবেল হোসেনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করায় থানায় জিডি

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ২, ২০২০ 1,672 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রাদেশিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন গত ৪ মাসের অধিক সময় ধরে দেশে অবস্থান করছেন। গত ৩০ মে তার পাশের বাড়ীর কবির উদ্দিনের করোনা ভাইরাস সন্দেহে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যসেবীরা তার বাড়ীতে নমুনা সংগ্রহ করতে আসেন। এই খবরটি জন সচেতনার জন্য ছবিসহ ফেইসবুকে প্রচার করার উনার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে হেয় পতিপন্ন করার জন্য ফেইসবুকে মিথ্যা বানোয়াট খবর প্রচার করছে ও ভয়ভীতি প্রদর্শন করছে, এতে ছাত্রনেতা রুবেলের পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত।

ছাত্রনেতা রুবেল একজন প্রবাসী তাই বিষয়টি বিশ্বনাথ থানায় অবগত করে সাধারন ডায়রী(জিডি) করেছেন। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তিনি প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।