পটিয়ায় মাস্ক ব্যাবহারে সচেতনতা মূলক প্রচারাভিযানে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাছান
কাউছার আলম কাউছার আলম
পটিয়া, দক্ষিণ চট্টগ্রাম
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সাধারণ নাগরিকদেরও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে প্রচারাভিযানে নেমেছেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান।
এসময় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) পড়ার পাশাপাশি মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়ে জনসচেতনতা মূলক কাযর্ক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
এসময় ইনামুল হাছান বলেন, মাস্ক করোনাভাইরাস ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করে।করোনা প্রতিরোধে মাস্ক কার্যকর কিনা সেটির প্রমাণ না থাকলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, ‘মাস্ক কখনোই হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নয়। খুব জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করা আবশ্যক।আক্রান্ত হওয়া সত্ত্বেও যাদের মধ্যে করোনার উপসর্গ নেই তারা মাস্ক পরে সংক্রমণ রোধ করতে পারবেন। কাপড়ের তৈরি পুনর্ব্যবহারযোগ্য মাস্ক সাধারণ সুরক্ষা দিতে পারে। জরুরি প্রয়োজনে (যেমন বাজার করা) বাইরে বের হতে হলে এগুলো ব্যবহার করা যাবে।

তিনি এসময় উপস্থিত লোকজনকে জানান, সার্জিক্যাল মাস্কের তুলনায় সাধারণ মাস্ক ব্যবহারকারীরা তুলনামূলকভাবে বিভিন্ন ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকেন।সার্জিক্যাল বা অন্যান্য উন্নত মাস্কের মতো না হলেও কাপড়ের তৈরি সাধারণ মাস্ক কিছুটা হলেও সুরক্ষা দিতে পারে। মাস্ক বাহকের মাধ্যমে ভাইরাস সংক্রমণ কমায়। কেউ যদি ভাইরাসটির নীরব বাহক হন, মাস্ক পরে থাকলে তিনি আশেপাশের মানুষের মধ্যে ভাইরাসটি তুলনামূলকভাবে কম ছড়াবেন।
তিনি আরও বলেন, প্রত্যেকেরই উচিত মাস্ক ব্যবহার করা। কারণ, আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিজের অজান্তেও ভাইরাসটি ছড়িতে দিতে পারেন। প্রতিবার কাপড়ের মাস্ক ব্যবহারের পর সেগুলো সাবান দিয়ে গরম পানিতে অন্তত এক মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে বলা হয়েছে। রোদে শুকানোর পর তা আবার ব্যবহার করা যাবে।মনে রাখবেন, মাস্ক ব্যবহার করার পাশাপাশি অবশ্যই নিয়মিত হাত ধুতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
ইনামুল হাছান আজ উপজেলা সদরের বিভিন্ন স্হানে ও ইউনিয়ন পর্যায়েও এ প্রচারাভিযান পরিচালনা করেন। এ প্রচারাভিযান উপজেলার প্রতিটি ইউনিয়নেও ধারাবাহিক ভাবে পরিচালনা করা হবে।
এসময় সার্বিক সহায়তা করেছেন সেনাবাহিনীর বিশেষ টিমের সদস্যরা।


