গণপরিবহন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত, ওবায়দুল কাদের

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ 513 views
শেয়ার করুন
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএর সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
 
তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে
জানান, ৩১ মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন ও চালক-শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।।
 
মন্ত্রী আরও বলেন, এ ছাড়া যেন বিষাদে রুপ না নেয়, মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে নিয়ে বিআরটিএ’র সাথে মিটিং করে এসকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান।
 
ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
 
তিনি বলেন, এ বিষয়ে শর্ত সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় অবাধে অপপ্রয়োগ করলে হিতে বিপরীত হওয়ার আশংকা থাকবে তাই সকলের উচিৎ ধর্ম-বর্ণ-বয়স-পেশাভেদে অদৃশ্য শত্রু করোনার মোকাবেলার করতে হবে।
 
করোনা আমাদের কারো বন্ধু নয়, কাজেই এ সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার কৌশল হবে আত্মঘাতী।