সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের (৭নং ওয়ার্ডের) সদস্য, আব্দুল মনাফ তালুকদার (বুরু মেম্বার) আর নেই।
বুধবার ২৭ মে দুপুর পৌনে বারেটায় তিনি অসুস্থবোধ করলে তাৎক্ষণিক বালাগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন গ্রণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা অদ্য বাদ মাগরিব পশ্চিম মুসলিমাবাদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
ইউপি সদস্যে আব্দুল মনাফের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
তারা পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সিলেটের বালাগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পরিষদ সদস্যের ঈদ শুভেচ্ছা বিনিময়
জাতির শ্রেষ্ঠ সন্তান বালাগঞ্জ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা পরিষদ সদস্য, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লোকন মিয়া।
বুধবার ২৭ মে দুপুরে বালাগঞ্জ ডাকবাংলোয় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশ হুসাইন আহমদ, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমূখ।
এসময় জেলা পরিষদের সৌজন্যে সিলেট জেলা পরিষদ সদস্য, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লোকন মিয়া মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদের বিশেষ উপহার প্রদান করেন।


