সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

জাবেদ আহমদ জাবেদ আহমদ

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মে ২৬, ২০২০ 599 views
শেয়ার করুন

রবিবার সিলেট নগরীর উপশহর সুবহানীঘাট কুমারপাড়া দরগাগেইট আম্বরখানায় অসহায়, দরিদ্র, পথচারী ও পথশিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল আহমদ ছফু । তিনি বলেন এই সংকটময় কালে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে আমি সাবেক একজন ছাত্রলীগের কর্মী হিসাবে গর্ববোধ করছি। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সরকারের নির্দেশ মেনে চলতে হবে।

সার্বিক তত্ত্বাবধানে সিলেট জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ শিপু তিনি বলেন, পৃথিবীর এই ক্রান্তিকালে এবারের “ঈদ” কারো কাছেই মোটেও আনন্দের নয়। করোনার মহামারীতে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত।

“মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার” নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে আল্লাহর অশেষ রহমতে ঈদ উপলক্ষে অসহায় ও দরীদ্র মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিলাম। ইনশাআল্লাহ এই সংকটকাল কাটিয়ে পুরো দুনিয়া আবার স্বাভাবিক হবে এটাই প্রত্যাশা।।