ওসি কাইয়ুমের মায়ের মৃত্যুতে বালাগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষের শোক প্রকাশ
সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরীর মা রাহিমা খাতুন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।
এক শোকবার্তায় তিনি বলেন- রাহিমা খাতুন চৌধুরী স্বাধীনতা পূর্ব বাংলাদেশে একজন শিক্ষিত নারী হিসেবে আর্থ-সামজিক উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরীর মা রাহিমা খাতুন চৌধুরী সোমবার (২৫ মে) সকাল নয়টার দিকে সিলেট নগরীর আখালিয়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সোমবার বিকাল সাড়ে পাঁচটায় ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


