লোকমান আহম্মদ আপনের ছড়া

লোকমান আহম্মদ আপন লোকমান আহম্মদ আপন

ছড়াকার, লেখক ও সাংবাদিক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ 1,582 views
শেয়ার করুন

 

কোভিডাক্রান্ত ঈদ

ঘরে বসেই পার হয়েছে
ফজিলতের মাস
চাঁদ এলেও, ঈদটা এবার
খাইছে কোভিড বাঁশ।

কোভিড ঊনিশ প্রতিদিনই
করছে অনেক লাশ
বিশের ঈদুল ফিতরটা তাই
সবার খাছেই খাস।

যদিও মানুষ জন্মগতই
মরার কাছে দাস
তারপরেও কেউ ছাড়েনা
বেঁচে থাকার আশ।

বেঁচে থেকে জিইয়ে রাখি
জীবনবোধের শ্বাস
মন থেকে তাই ঈদ পুরোটাই
হয়নি সর্বনাশ।

 

#প্যারিস, ফ্রান্স