বিয়ানীবাজারে ফুড ভিলেজের সহায়তা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ২২, ২০২০ 866 views
শেয়ার করুন

সিলেটে বিয়ানীবাজার ফুড ভিলেজ রেষ্টুরেন্ট এর উদ্যোগে শ্রমজীবি, দিনমজুর, পথচারী ও ছিন্নমূল মানুষের মধ্যে প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) বিকেলে বিয়ানীবাজার পৌর এলাকার বিভিন্ন মসজিদ ও ৭৫০ জন ভাসমান পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে দক্ষিণ বিয়ানীবাজারে ফুড ভিলেজ রেষ্টুরেন্টে এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়াৱ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাহমুদ হোসেন ,জাকির হোসেন, মামুনুর রশীদ, ফয়জুৱ রহমান সিমাল, সিদ্দিকুর রহমান,কামরুল হোসেন প্রমুখ।