বড়লেখায় ছাত্রলীগের নিজ অর্থায়নে অর্ধ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ
হামিদ আহমদ নবাব হামিদ আহমদ নবাব
বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসের কারণে উপজেলা ছাত্রলীগ নিজস্ব অর্থায়নে আজ বড়লেখা উপজেলায় ৪ টি এতিমখানায় খাদ্যদ্রব্য বিতরণ করে হয়েছে। প্রতিটি এতিমখানায় খাদ্যদ্রব্য মধ্যে ছিল ৫০ কেজি চাল ২৫ কেজি ডাল ৫ লিটার তেল আলু ৫০ কেজি । পরে বড়লেখা উপজেলা কাননগো বাজারে ৫০০ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তায়েফ রাজা, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ হামিম, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাহিদ হোসেন রিমন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসীম মাহদী, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন জয়, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল কিং, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিপু দাস, দেলোয়ার হোসেন, ৭নং তালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন পলক, উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, পৌর ছাত্রলীগ নেতা আলী রোহান, অনির্বাণ প্রমূখ।
বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বলেন দেশের এই ক্রান্তিলগ্নে আপনাদের মধ্যে সামান্য কিছু উপহার এবং ইফতার সামগ্রী নিয়ে এসেছে এবং আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন রাখবেন সচেতন থাকলে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারবো ইনশাল্লাহ।


