ঈদে মানুষের হাসি ফুটাতে পাশে থাকবেন এন আর ডি ফাউন্ডেশন চেয়ারম্যান

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ২২, ২০২০ 653 views
শেয়ার করুন

আওয়ামীলীগ নেতা নাজিরুল ইসলাম খান দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জা‌নিয়ে বলেছেন, করোনার কারণে এবার রমজান মাস একটু ভিন্নভাবে পালন করতে হচ্ছে। অদৃশ্য এই ভাইরাসের কারণে সবকিছুতে স্থবিরতা নেমে এসেছে। এসময় তিনি তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চান।

বুধবার রাত ১১টায় সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কল যুক্ত হয়ে এ কথা বলেন নাজিরুল ইসলাম খান।
তিনি বলেন, করোনার কারণে যাদের আয় উপার্জনের পথ নাই তাদের জন্য কিছু আর্থিক সহায়তা এন আর ডি ঈদের আগে করেছে যাতে ঈদের সময় বা রোজায় কিছু করতে পারেন হতদরিদ্ররা।

নাজিরুল ইসলাম খান, বলেন যেখানে আমাদের জননেত্রী শেখ হাসিনা এটাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা দিয়েছেন সেখানে আমাদের দেশেও একটা প্রভাব পড়বে। আমাদের দেশকেও মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, নিজেকে সুরক্ষা করতে এবং অন্যকে সুরক্ষা রাখতে সব সময় মাস্ক ব্যবহার করতে হবে , তাই এই নয়যে এবার ঈদের আনন্দটা নস্ট হয়ে গেছে। আমরা অবশ্য ঈদের খুশি বাগা বাগী করে পালন করব ইনশাআল্লাহ ।

এসময় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক।
আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়।
তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।

তিনি আরও বলেছেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তাই উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এর প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।