লন্ডন টি এক্সচেঞ্জের সৌজন্যে রয়্যাল লন্ডন হসপিটালে এনএইচএস স্টাফদের জন্য ১২০০ পানীয় প্রদান

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মে ২১, ২০২০ 815 views
শেয়ার করুন

সময়ের সাহসী যোদ্ধা, জাতীয় বীর এনএইচএস কর্মীদের জাতি অব্যাহত সন্মান প্রদর্শন করে যাচ্ছে। পৃথক পৃথক দিবসে নির্দিষ্ট সময়ে করতালির মাধ্যমে তাদের প্রতি সন্মান ও উৎসাহ প্রদান করেছে। বিভিন্ন সুপার স্টোর ও কোম্পানী এনএইচএস স্টাফদের জন্য বিভিন্ন সুবিধা ও মুল্য ছাড় দিয়ে রেখেছে। এরই ধারাবাহিকতায় লন্ডন টি এক্সচেঞ্জ রয়্যাল লন্ডন হসপিটালের স্টাফদের জন্য ১২০০ ক্যান ড্রিঙ্কস প্রদান করেন। গত ২০ মে বুধবার দুপুরে হসপিটালের স্টাফদের কাছে এসব পানীয় হস্তান্তর করেন।

এসময় টি এক্সচেঞ্জের সিইও শেখ আলিউর রহমানের সাথে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার ভিক্টোরিয়া আবাজি, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, টিএসবি ব্যাংক বেথনাল গ্রীণ শাখার কর্মকর্তা গাই তৌকাম ও শাহানারা বেগম, রোটারি ক্লাবের পেশ কাপাসিয়াওয়ালা, সোনিয়া শেঠ এবং আলেয়া চৌধুরী প্রমুখ। উল্লেখ্য টি এক্সচেঞ্জের শেখ আলিউর রহমান “টাওয়ার হ্যামলেটস টুগেদারইফতার -২০২০” প্রজেক্টের কয়েকটি ইভেন্টেও পানীয় ড্রিঙ্কস প্রদান করেন।